Saturday, May 16, 2026

৭৪ বছর বয়সে প্রয়াত চ্যাপলিন কন্যা জোসেফিন! 

Date:

Share post:

নির্মল হাসির উৎস ছিলেন যে দক্ষ অভিনেতা, তাঁর ব্যক্তিগত জীবনে দুঃখের আঁচ টুকুও সাধারণ মানুষের কাছে সেভাবে প্রকাশ পায়নি। অবশ্য অভিনয় জগতের বাইরে তাঁর নিজস্ব জীবন নিয়ে সেভাবে আলোচনাও হয়নি। তাই অনেকেই জানেন না যে জনপ্রিয় কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন (Charlie Chaplin’s daughter Josephine Chaplin) শিশু বয়সেই লাইমলাইটে এসে গেছিলেন। কিন্তু আজ সবটাই অন্ধকারে ঢেকে গেল। প্রয়াত জোসেফিন। গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।

জীবনের শেষ দিন পর্যন্ত জোসেফিন চ্যাপলিন তাঁর তিন পুত্র এবং ভাই বোনদের সঙ্গে থাকতেন। বাবার মতো অভিনয়কে তিনি তাঁর পেশা বানিয়েছিলেন।চার্লি চ্যাপলিন এবং তাঁর স্ত্রী উনা ও নীলের তৃতীয় সন্তান ছিলেন। জোসেফিন চ্যাপলিন খুব কম বয়সে অভিনয় জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন।পিয়র পাওলো পাসোলিনির পুরস্কার জয়ী ছবি দ্য ক্যান্টারবারি টেলসে তাঁকে দেখা গিয়েছিল। চার্লি চ্যাপলিনের প্রজেক্টের সঙ্গেও কাজ করেছিলেন তিনি।

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...