Wednesday, May 13, 2026

হাবড়ায় বু.লেট বিক্রি করতে এসে গ্রে.ফতার দুই বিজেপি নেতা!

Date:

Share post:

বঙ্গে অশান্তি ছড়াতে ব্যাগভর্তি করে বুলেট বিক্রি করতে এসেছিলেন দুই বিজেপি নেতা। পুলিশের তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন তাঁরা। অভিযুক্তদের কাছ থেকে ৪০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার প্রতাপনগর এলাকায়। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে ধৃত এই দুই বিজেপির নেতা প্রার্থীও হয়েছিলেন।

আরও পড়ুনঃলম্বা হচ্ছে বাতিল ট্রেনের তালিকা, স্টেশনেই হাপিত্যেশ যাত্রীদের! 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর। তাঁরা অশোকনগরের সেনডাঙার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একটি বাইকে চড়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় যান দুই বিজেপি নেতা বাসুদেব এবং বিক্রম।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মছলন্দপুর ফাঁড়ির পুলিশ।তল্লাশি চালাতেই অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ৪০ রাউন্ড বুলেট।গ্রেফতার করা হয় ওই দুই বিজেপি নেতাকে। উদ্ধার হওয়া বুলেটগুলো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের। ধৃতদের মধ্যে বাসুদেব ছিলেন পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং বিক্রম ছিলেন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী।


ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এত পরিমাণ বুলেট তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন, এত বুলেটের জোগান কোথা থেকে পেলেন, এর পেছনে উদ্দেশ্যই বা কি ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও ধৃতদের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...