Tuesday, June 23, 2026

জমে উঠেছে সইফ পুত্রের প্রেমের কাহিনী, ফ্রেমবন্দি পলক – ইব্রাহিম

Date:

Share post:

বলিউড ভাইজানের বিপরীতে সদ্য ডেবিউ করেছেন পলক তিওয়ারি (Palak Tiwari)। প্রথম সিনেমা থেকেই লাইমলাইটে তিনি। ক্যারিয়ার গ্রাফ উপরে ওঠার আগেই প্রেমের কাহিনীতে নয়া মোড়। বিটাউনে জমজমাট সইফ পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) আর পলকের প্রেমের কাহিনী। একাধিক পার্টিতে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। এবার একসঙ্গে সিনেমা দেখতে গিয়ে ফ্রেমবন্দি এই দুই তারকাসন্তান।

ইব্রাহিমের বড় পর্দায় অভিষেকের জন্য এখনও সবুর করতে হবে কয়েক মাস। অন্যদিকে সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউড অভিনেত্রী হিসাবে অভিষেক হয়েছে পলকের। জুটি হিসেবে কাজ করেননি তাঁরা, তবে বলতেই হচ্ছে পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় তাঁদের ব্যক্তিগত জীবন। শনিবার রাতে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে একসঙ্গে ইব্রাহিম ও পলক। দুজন প্রেক্ষাগৃহে হাতে হাত ধরে প্রবেশ না করলেও, প্রেক্ষাগৃহ থেকে বেরোনোর সময় ইব্রাহিমের হাতে দেখা যায় পলকের জ্যাকেট। সমাজমাধ্যমের পাতায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ফ্যানেরা বলছেন প্রেক্ষাগৃহে একসঙ্গে না ঢুকলেও একসঙ্গেই ছবি দেখেছেন এই চর্চিত যুগল। গত বছরের শেষের দিকে এক নাইট ক্লাবের বাইরে ইব্রাহিমের সঙ্গে দেখা গিয়েছিল পলককে। আলোকচিত্রীদের সামনে মুখ ঢেকে প্রেমিকের সঙ্গে গাড়িতে উঠেছিলেন অভিনেত্রী। দুজনেই একে অপরকে ভাল বন্ধু বলেছেন। প্রেমের ব্যাপারে তাঁরা সিলমোহর না দিলেও জল্পনা বাড়ছে।

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...