Monday, March 16, 2026

মুকেশের পারফরম্যান্সে মুগ্ধ টিম ইন্ডিয়া, প্রশংসায় মাতলেন ভারতীয় দলের বোলিং কোচ

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে লড়াইয়ে ক‍্যারিবিয়ানরা। তৃতীয় দিনের শেষ ৫ উইকেটে হারিয়ে ২২৯ রান ওয়েস্ট ইন্ডিজের। দুই উইকেট রবীন্দ্র জাদেজার। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রবীচন্দ্রন অশ্বিন এবং অভিষেক হওয়া মুকেশ কুমার। বল হাতে নজর কাড়েন বাংলার বোলার মুকেশ কুমার।

প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় টেস্টে লড়াই করছে ক‍্যারিবিয়ানরা। পোর্ট অফ স্পেনের ২২ গজ থেকে তেমন কোন সুবিধা পাচ্ছেন না বোলারেরা। উইকেট তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে টিম ইন্ডিয়ার বোলারদের। তবে এই উইকেটে বল হাতে নজর কেড়েছেন মুকেশ কুমার। বল হাতে উইকেট নিয়েছেন কির্ক ম্যাকেঞ্জির। তাঁর পারফরম্যান্সে খুশি ভারতীয় শিবির। প্রশংসায় মাতলেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে।

মুকেশের প্রশংসা করে মাম্বরে বলেন, “আমার মনে হয় মুকেশ বেশ ভাল বল করেছে। পরিস্থিতির বিচারে বলব, মুকেশের চেষ্টা যথেষ্ট প্রশংসনীয়। দলের পক্ষ থেকে যা চাওয়া হয়েছিল, ও ঠিক তাই করেছে। এটা অবশ্যই আনন্দের ব্যাপার। মাঠে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।মুকেশ দ্রুত উন্নতি করছেন। মুকেশ যে ভাবে উন্নতি করছে, তাতে আমি ভীষণ খুশি। দিনের প্রথম সেশনের প্রথম বল থেকেই ওর উন্নতি বোঝা গিয়েছে। দ্বিতীয় নতুন বল বেশ ভাল ব্যবহার করেছে। ভাল সুইং করিয়েছে।”

আরও পড়ুন:আজ এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...