Saturday, May 16, 2026

মণিপুর, ২০২৩: র.ক্ত আর আ.গুন ঝরল জয় গোস্বামীর কলমে

Date:

Share post:

তিনি কবি। বর্তমান পরিস্থিতি তাঁর মননে ছাপ ফেলবে সেটা স্বাভাবিক। প্রভাব পড়বে সৃষ্টিতে। মণিপুরে (Manipur) মহিলাদের নগ্ন করে হাঁটানো ও গণধর্ষণের ঘটনায় ধিক্কার জানিয়ে তীব্র শ্লেষের সঙ্গে কবিতা লিখলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। নাম ‘মণিপুর, ২০২৩’। একই সঙ্গে রক্ত আর আগুন ঝরল কবির কলমে।

—————————————–
ম ণি পু র, ২ ০ ২ ৩
জয় গোস্বামী

ভালো চাই, তোর ভালো চাই
সুখে শান্তিতে থাক মা !

মুখে বলা খুব সোজা

কবিতায় এই কথা
লিখেওছি আমি, লিখে দেওয়া যে কী সস্তা !

পিঠে বয়ে চলি মণিপুর নামে
অগ্নিগর্ভ বোঝা

পথের মধ্যে খুলে পড়ে যায় বস্তা

পোশাক-হারানো মেয়েরা বেরিয়ে বলে,
তুমি আমাদের বাবা
গা ঢাকব বলে একটু কাপড় চাইছি
ঘর থেকে এনে দাও

কোথায়-বা ঘর? ভারতবর্ষ নাম
এই দেশে লজ্জাও
চোখ ঢাকছে না, বৃদ্ধ শরীরে যে চামড়া অবশিষ্ট
সেটুকু ছাড়িয়ে তোদের দিচ্ছি
তা দিয়েই দেহ ঢাক মা !
—————————————–

জয় গোস্বামীর কবিতায় বিভিন্ন সময়ই উঠে এসেছে সমসাময়িক ঘটনা। সাম্প্রতিক ঘটনার মধ্যে বগটুইয়ের ঘটনা নিয়েও কলম ধরেন কবি। প্রকাশিত হয় তাঁর কবিতাগুচ্ছ ‘দগ্ধ’। এর আগেও নারীর লড়াই, লাঞ্ছনা উঠে এসেছে জয় গোস্বামীর কবিতায়। এবার সেই তালিকায় এলো মণিপুর। সেখানে মধ্যযুগীয় বর্বরতা নিয়ে সরব কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল। তীব্র ধিক্কার জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছে বলিউডের সেলেবরাও। তবে, রাজ্যের বুদ্ধিজীবী মহলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রথম কবি জয় গোস্বামীই তাঁর কলমের আঁচড়ে একই সঙ্গে ধিক্কার ও প্রতিবাদ জানালেন।

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...