Friday, June 5, 2026

গুরুত্ব হারাতে পারে আইসিএসই, ২০২৫ থেকেই নতুন নিয়মের ইঙ্গিত বোর্ডের প্রধান সচিবের

Date:

Share post:

গুরুত্ব হারাতে পারে ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন’  (সিআইএসসিই)-র দশম শ্রেণির পরীক্ষা অর্থাৎ আইসিএসই! সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই দ্বাদশ শ্রেণির আগে বোর্ডের এই পরীক্ষা আর দিতে হবে না পড়ুয়াদের। সিআইএসসিই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন এই কথা জানিয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা অর্থাৎ আইসিএসই হবে। তবে ২০২৫ সাল থেকে এই দশম শ্রেণির পরীক্ষা আর হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ওই পরীক্ষা আদৌ হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শিবিরেই আইসিএসই পরীক্ষা নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন জেরি। তিনি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে শুধুমাত্র বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উঠবে পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। যেমন, এখন সিবিএসই বোর্ডে হয়ে থাকে।

জেরি আরও জানান, সিআইএসসিই বোর্ডের অধীনে স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গিয়েছে।সেই কারণে ২০২৪ সালে দশম শ্রেণির এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মূল্যায়নে পরিবর্তন করা হচ্ছে। প্রশ্নপত্রেও বেশ কিছু পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’-এর প্রশ্নে ১০ নম্বর থাকবে।যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...