Wednesday, June 3, 2026

মণিপুরের পর এ বার উত্ত.প্ত মেঘালয়! মুখ্যমন্ত্রীর দফতরে হা.মলা জনতার!

Date:

Share post:

অশান্ত মণিপুরের প্রতিবেশী রাজ্যেও এ বার মুখ্যমন্ত্রীর দফতরে হামলা জনতার। সোমবার সন্ধ্যায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা জনতার! অভিযোগ, তাতে আহত হয়েছেন পাঁচ নিরাপত্তা রক্ষী। তবে সংমার কোনও আঘাত লাগেনি। তুরায় তাঁর দফতর ঘেরাও করে রেখেছেন বহু মানুষ। তাই আপাতত নিজের দফতরেই রয়েছেন সাংমা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মণিপুরের মত মেঘালয়েও এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার । মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। সেখানকার গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী বহুদিন ধরেই অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও উদ্বেগজনক। দফতরের সূত্রে জানা গিয়েছেন, প্রতিবাদীদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর দফতর লক্ষ্য করে পাথর ছোড়েন কয়েক জন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের জানিয়েছেন, অনশন বন্ধ করলে পরের মাসে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে শিলং -এ। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যেরা।

আরও পড়ুন- ৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...