Friday, June 26, 2026

লেক কালীবাড়ি দেখে মুগ্ধ জিটিএ চেয়ারম্যান, দার্জিলিংয়েও মায়ের মন্দির গড়তে চান অনীত

Date:

Share post:

সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে পাহাড়ে দুর্দান্ত সফলতা পেয়েছেন। গত সপ্তাহে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেও ছিলেন তিনি। রেখেছিলেন বক্তব্য। এবার কলকাতা ছাড়ার আগে বিখ্যাত লেক কালীবাড়ি ঘুরে গেলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যানডমিনিস্ট্রেশনের বা জিটিএ প্রধান অনীত থাপা। শুধু মন্দির ঘুরে দেখাই নয়, পাহাড়েও লেক কালীবাড়ির আদলে মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

প্রায় এক ঘন্টা দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি ঘুরে দেখেন অনীত থাপা। মন্দিরে পুজোও দেন তিনি। গর্ভগৃহে প্রবেশ করার পাশাপাশি ঘুরে দেখেন নির্মীয়মান অংশও। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ কথাও বলতে দেখা জিটিএ চেয়ারম্যানকে।

লেক কালী বাড়িতে ঘোরার পর অনীত থাপা উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, “এই প্রথমবার লেক কালীবাড়িতে এলাম। গুরুজির সঙ্গে একবার দেখা হয়েছিল। আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন আশীর্বাদ নিয়ে যেতে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আশীর্বাদ তো প্রয়োজন তার জন্য। কলকাতার জন্য লেক কালীবাড়ি একটা সম্পদ। গুরুজির সঙ্গে কথা বলছিলাম, দার্জিলিংয়েও মায়ের মন্দির হওয়া দরকার। দার্জিলিংবাসীও আশীর্বাদ নিতে পারবেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...