Sunday, May 24, 2026

I.N.D.I.A. নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে! মোদির আক্র*মণের মোক্ষম জবাব মমতার

Date:

Share post:

দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে I.N.D.I.A. নাম নিয়ে প্রধানমন্ত্রীর জঙ্গি সংগঠন মন্তব্যের মোক্ষম জবাব দিলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, রাজভবনে বিধানসভায় আনা বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তীব্র খোঁচা দেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে তিনি ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ করেছেন।“

মমতা বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে তিনি ‘I.N.D.I.A.’ নামটা পছন্দ করেছেন। গ্রহণ করেছেন। সাধারণ জনগণও নামটা গ্রহণ করেছে।“ এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো মন্তব্য প্রশ্ন তোলেন, “ভারতীয় দল যখন মাঠে নামে, সেটা যে কোনও খেলাই হোক, কেউ কী তাদের ইন্ডিয়ান মুজাহিদিন বলে? বলে, ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’। আমাদের দেশের নাম, আমাদের মাতৃভূমি ভারত।“ মমতার কথায়, “উনি ভারতের বিরুদ্ধে যত বেশি বাজে বাজে কথা বলবে, তত মনে হবে নাম তাদের পছন্দ করেছেন।“

জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও India শব্দটি ছিল। একইভাবে ইন্ডিয়াতেও আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নামও। শুধু নামেই India রেখে কিছুই পাওয়া যায় না।“ এই মন্তব্যের পরেই তার বিরুদ্ধে সরব হন বিরোধী জোটের সদস্যরা। টুইটে আক্রমণ করেন ডেরেক ওব্রায়েন থেকে রাহুল গান্ধী। এবার শেষবেলায় মোদি তীব্র খোঁচা মমতার।

 

 

Related articles

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...