Saturday, May 16, 2026

জাভেদ আখতারকে সমন পাঠাল আদালত!

Date:

Share post:

আদালতের নোটিশ পেলেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)অভিযোগের ভিত্তিতেই এই সমন বলে জানা যাচ্ছে। ২০১৬ সালে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঙ্গে হৃতিক রোশনের ঝামেলা গড়ায় আইনি জটিলতায়। এরপরই ফাঁস হয় ব্যক্তিগত চ্যাট। তখন বন্ধু ডা. রমেশ আগরওয়ালের পরামর্শে কঙ্গনাকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জাভেদ আখতার। জাভেদ জানিয়েছেন সেইসময়ে ব্যক্তিগতভাবে তিনি কঙ্গনাকে না চিনলেও তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। কথায় কথায় হৃতিক প্রসঙ্গ এলেও জাভেদ আখতার যখন বুঝতে পারেন, কঙ্গনা তাঁর কথা শুনতে রাজি নন, তখন আলোচনার বিষয়বস্তু বদলে ফেলেছিলেন। এর ৪ বছর পর নায়িকা বলেন গীতিকার নাকি তাঁকে ভয় দেখাতে বাড়িতে ডেকেছিলেন। সেই বয়ানেই মামলা করেন তিনি।

আগামী ৫ আগস্ট সেলিব্রেটি গীতিকারকে আন্ধেরি আদালতে হাজির হতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভয় দেখানো এবং অপমানের অভিযোগ তুলে মামলা করেন কঙ্গনা। অভিনেত্রীর অভিযোগকে আগেই ভিত্তিহীন বলে জানিয়েছিলেন জাভেদ। এবার সেই মামলাতেই তলব। যদিও জাভেদ আখতারের প্রতিক্রিয়া মেলেনি।

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...