Thursday, April 23, 2026

পৃথিবীর মায়া কাটিয়ে এবার চূড়ান্ত ঝাঁ.প চন্দ্রযান ৩-এর!

Date:

Share post:

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক! চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3), ধীরে ধীরে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ভারতের মহাকাশযান (Indian Spaceship)। পৃথিবীর চূড়ান্ত কক্ষপথ পেরিয়ে ফেলার কৌশল পর্ব সম্পন্ন। এই নিয়ে ২৫ জুলাই ইসরো একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, আর্থ-বাউন্ড পেরিজি ফায়ারিং অর্থাৎ অরবিট-রেইজিং ম্যানুভারও (orbit raising maneuver)অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছে ‘ইসরো’ (ISRO)। যার সহজ মানে করলে দাঁড়ায় এটি পৃথিবীর আওতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। চাঁদের মাটিতে ভারতের পা রাখার আরও এক স্বপ্নপূরণের হাতছানি আরও কাছে এসে গেল। আপাতত চন্দ্রযান-৩ (Chandrayaan 3) ঘিরে আশায় বুক বাঁধছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

এবার লক্ষ্য ১২ লক্ষ ৭ হাজার ৬০৯ কিমি/২৩৬ কিমি কক্ষপথ। এখানে চন্দ্রযান-৩- কে যেতে ট্রান্সলুনার ইঞ্জেকশন (TLI) ধাপ পেরোতে হবে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১ অগস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে এই লঞ্চ হবে। এটা হল পৃথিবীর ট্র্যাজেক্টরি থেকে চাঁদের ট্র্যাজেক্টরিতে যাওয়া। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান-৩ বহনকারী স্পেসক্র্যাফ্ট সাফল্যের সঙ্গে লঞ্চ করতে পেরেছে। এটিই ভারতের হেভিয়েস্ট জিএসএলভি। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২ টো ৩৫ মিনিটে এর সফল উৎক্ষেপণ হয়। চন্দ্রযানের পেলোড ফেয়ারিংকে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি-র সঙ্গে জুড়ে দিয়েছিল ISRO। ভারতের সবচেয়ে ভারী রকেটের সঙ্গে পেলোড ফেয়ারিংয়ের জুড়ে দেওয়ার কাজটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই হয়েছিল। চারটি আলাদা আলাদা ধাপ পার করতে ৪ কৌশলকে সঙ্গে নিয়ে এগিয়েছে চন্দ্রযান-৩। প্রথমটি ১৫ জুলাই, পরেরটি ১৬ জুলাই, তারপরেরটি ১৮ জুলাই ও সবশেষে ২০ জুলাই পার করার কথা ছিল। এদিকে, ইসরো এদিন জানিয়েছে পৃথিবীর চূড়ান্ত কক্ষপথের ধাপটি পার করে গিয়েছে চন্দ্রযান-৩।

 

 

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...