Monday, April 6, 2026

মণিপুর ইস্যুতে সোমবার বিধানসভায় নি.ন্দা প্রস্তাব আনবে তৃণমূল, থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মণিপুর ইস্যুতে আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল (TMC)। সেদিনের অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব তৃণমূল। বিধানসভার (Assembly) বাদল অধিবেশনের আগেই এই ইস্যুতে নিন্দা প্রস্তাব আনার কথা বলেছিল রাজ্যের শাসকদল। বুধবার, সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়।

মণিপুর (Manipur) কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে মোদি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট I.N.D.I.A.। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিধানসভাতেও মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। আগামী সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এই প্রস্তাব আনা হবে বলে বিধানসভা সূত্রে খবর। মুখ্যমন্ত্রী যেমন এই নিন্দা প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করবেন, একই ভাবে বিরোধী বিজেপি বিধায়কেরাও আলোচনায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।

এদিন মালদহের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা চৌধুরীরা। তবে, মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে নীরব বিজেপি। গত তিন মাস ধরে অশান্ত মণিপুর। অন্তত ৫০ হাজার মানুষ ঘর ছাড়া। দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো ও গণধর্ষণ করা হয়। তার বাইরেও অনেক এই ধরনের ঘটনা ঘটছে মণিপুরে। আসলে বিজেপি শাসিত মণিপুরে আইনশৃঙ্খলা ব্যবস্থাই ভেঙে পড়েছে। সেখানে শান্তি ফেরাতে ব্যর্থ মোদি সরকার। সেই বিষয়গুলিকে সামনে রেখেই নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। এখন সেই অধিবেশন থেকেও বিজেপি ওয়াক আউট করে কি না সেটাই দেখার।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...