Friday, June 26, 2026

ডল*ফিন রান্না করে খেলেন মৎস্যজীবীরা, গ্রেফ*তার এক

Date:

Share post:

বন্য সুরক্ষা আইন (Wildlife Protection Act)বলছে ডলফিনকে সংরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হয়। আর সেই প্রাণীকেই ধরে রান্না করে খাওয়ার অভিযোগ একদল মৎস্যজীবীদের বিরুদ্ধে। সোমবার ছায়াল ফরেস্ট রেঞ্জের (Chayal Forest Range) অফিসার রবীন্দ্র কুমার মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে যমুনা নদী থেকে প্রায় এক কুইন্টাল ওজনের ডলফিন উদ্ধার করেছিলেন মৎস্যজীবীরা। কাঁধে করে নিয়ে যাওয়ার ছবি ভাইরালও হয়েছে। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের যমুনার জলস্তর অনেকটাই বেড়েছে। ভাসতে ভাসতে ওই ডলফিন চলে আসে বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশের কৌশাম্বি এলাকার মৎস্যজীবীদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা সেই ডলফিন রান্না করে খেয়ে ফেলেন। বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) অধীনে রঞ্জিত কুমার, সঞ্জয় দেওয়ান, বাবাজি এবং গেন্দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রঞ্জিতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা পলাতক।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...