Tuesday, June 23, 2026

মোদি সরকারের উপর চাপ বাড়াতে এবার মণিপুর যাচ্ছে “INDIA” জোটের প্রতিনিধি দল

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের (Modi Govt) উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে আরও একধাপ এগিয়ে গেল বিরোধী INDIA জোট। একদিকে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি নিয়ে ক্রমাগত আক্রমণের পাশাপাশি অনাস্থা প্রস্তাব পেশ, অন্যদিকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে এবার মণিপুর (Manipur) যাচ্ছে বিরোধী জোটের ২৬ দলের প্রতিনিধিরা। যদিও এখনও এই সফরের দিনক্ষণ স্থির হয়নি। তবে জানা গিয়েছে, সংসদে বাদল অধিবেশন (Monsoon Session) শেষ হওয়ার পরেই প্রতিনিধি দল যাবে মণিপুরে।

একদিকে লোকসভার (Loksabha) অন্দরে অনাস্থা অন্যদিকে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব। সরকারের উপরে চাপ বাড়ানোর বিভিন্ন কৌশল জারি রেখেছে বিরোধীরা। যদিও সংসদ চলছে এবং সব দলের প্রতিনিধিরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সংসদের কাজে। তাই এই অধিবেশনের পরেই মণিপুর যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাই এই দলগুলির মধ্যে ঘরোয়াভাবে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...