Wednesday, June 24, 2026

সুরা প্রেমীদের জন্য সুখবর! নকল ঠেকাতে দোকানে ‘কথা বলা পেন’

Date:

Share post:

“এটা কিনবেন না, এটা নকল”- মদ কিনতে গেলে কি এবার এমন সাবধান বাণী শুনবেন সুরা প্রেমীরা! কারণ নকল মদ চিনতে এবার বিশেষ ব্যবস্থা করছে আবগারি দফতর। প্রত্যেক মদের দোকানে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে ‘Talking Pen’ বা ‘কথা বলা পেন’।

আবগারি দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে দামী নকল বিদেশি মদের (Fake Foreign Liquor) কারবার। দামি হুইস্কি এবং স্কচের নকল বোতলে বাজার ছেয়ে গিয়েছে। নকল মদ বিক্রি রুখতে সব মদের দোকানে ‘কথা বলা পেন’ রাখা হবে।

কী সেই ‘কথা বলা পেন’?
সেই বিশেষ পেনটি মদের বোতল বা বাক্সের গায়ের হলোগ্রামে ঠেকালেই বলে দেবে সেটি আসল না নকল। এটি আসলে কলমের আকারে তৈরি একটি বৈদ্যুতিন যন্ত্র। পেনটির দাম প্রায় ৩ হাজার টাকা। আবগারি দফতর ইতিমধ্যেই রাজ্যের খুচরো মদ বিক্রেতাদের এই ‘কথা বলা পেন’ কিনতে বলেছে।

খুচরো মদের ব্যবসায়ীরা সাধারণত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সরকারি সংস্থা ‘বেভকো’র মাধ্যমে বিদেশি মদ কেনেন। কিন্তু এর বাইরেও কিছু অসাধু দোকানদার বাইরে থেকেও মদ কিনেন। আর মদের অধিকাংশই নকল। কিন্তু বোতল, বাক্স থেকে ক্যাপ- সবটা নামী ব্র্যান্ডের (Brand) হুবহু নকল। সেই কারণে ক্রেতারা বাইরে থেকে দেখে আসল-নকল ধরতে পারেন না। বুঝতে পারেন বোতল খোলার পরে, কারণ স্বাদ, গন্ধ আসলের থেকে আলাদা। তবে, তখন আর কিছু করার নেই। গ্যাঁটের কড়ি খরচ করে নকল মদ কিনে তখন হাহুতাশ করেন ক্রেতারা। সেটা আটকাতেই এবার কথা বলা পেন ব্যবহারের নির্দেশ দিয়েছে আবগারী দফতর। তবে, এটা ক্রেতারাও নিজেদের সঙ্গে রাখতে পারবেন কি না, তা জানা নেই।

আরও পড়ুন- ৪০জন গ্রামবাসীকে কা*মড়ে মৃ*ত্যুর কোলে আড়াই বছরের শিশুকন্যা! শিউ*রে ওঠার মতো কারণ

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...