Thursday, May 14, 2026

‘কাওয়ালেয়া’ গার্ল তামান্নার আঙুলে পেল্লাই হিরে! চমকে গেলেন ফ্যানেরা

Date:

Share post:

বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এখন ব্যাকফুটে। ‘কাওয়ালেয়া’ গার্ল তামান্না (Tamannaah Bhatiya) বিনোদনের কভার পেজে এসে গেলেন তাঁর হিরের আংটির কারণে। পেল্লাই সাইজের এক হিরের আংটি পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatiya)। আর তাতেই তাক লেগে গেছে নেটিজেনদের। কোথা থেকে এল এই আংটি? কেই বা গিফট করল? ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই হিরের আংটির পিছনে রয়েছে এক দীর্ঘ রহস্য।

তামান্না কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন । পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল । তবে শিরোনামে আসার কারণটা অন্য। রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা প্রযোজিত ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবিতে কাজ করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তারপরেই আংটি প্রাপ্তি নিয়ে জল্পনা বাড়ছিল। তবে কোনও বিশেষ মানুষ বা কাছের মানুষ নন, ২০১৯ সালে ছবির শুট শেষে উপাসনা এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। এই আংটির দাম নাকি ২ কোটি টাকা। বলিপাড়ার কোনও নায়িকার কাছেই এত দামি আংটি নেই। তাই সবাই অবাক হলেও এবার জানা গেল হিরের আসল রহস্য। তামান্নার আঙুলে যে আংটি রীতিমতো ভাইরাল, সেটা আদতেও হিরে নয়। এটি একটি বোতল ওপেনার। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেন। আর বোতল ওপেনার দাম মোটেও ২ কোটি নয়।

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...