Sunday, May 17, 2026

দেবের ব্যোমকেশের ট্রেলার মুক্তি, হঠাৎ হাজির সৃজিত-অনির্বাণ!

Date:

Share post:

গত কয়েকদিন ধরে দুই ব্যোমকেশের (Byomkesh) জোড় টক্কর নিয়ে অনেক কথা হলো। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আচমকাই শহরে পাঁচতারায় মঞ্চে একজোড়া ব্যোমকেশ, একজোড়া সত্যবতী। এক ফ্রেমে বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। অবাক হচ্ছেন? বড় পর্দার নতুন ব্যোমকেশ সত্যবতী দেব-রুক্মিণী (Dev & Rukmini Moitra), আর ওয়েব সিরিজে নতুন ব্যোমকেশ জুটি অনির্বাণ – সোহিনী (Anirban Bhattacharya & Sohini Sarkar), কারোর সঙ্গে কারোর বিরোধ নেই, বরং হাসি হাসি মুখে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো টলিউডের (Tollywood) এক টিমকে দেখলো বিনোদন জগত।

 

বৃহস্পতিবার ছিল দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ট্রেলার লঞ্চ। আচমকাই সেখানে হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। একই গল্পে দুই পৃথক প্ল্যাটফর্মে মুক্তি পাবে ব্যোমকেশ। দ্বৈরথ অজানা নয়, কিন্তু এভাবে আচমকাই সব হিসেব গন্ডগোল করে দিয়ে সত্যান্বেষীরা মিলেমিশে একাকার হয়ে যাবেন এ দৃশ্য বোধহয় খুব একটা কাঙ্খিত ছিল না। পরিচালক বিরসা দাশগুপ্ত বললেন, “এর পরেও যদি কেউ টলিউডের ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন তবে এই ছবিটি ছড়িয়ে দিন।” সৃজিত ফ্যান বনাম দেব ফ্যানদের কাদা ছোড়াছুড়িও দেখেছে সকলেই। কেন একই গল্প নিয়ে ব্যোমকেশ? সে প্রশ্নও উঠেছে বারংবার। কিন্তু এবার সবার মুখে আঙুল। অনেকেই বলছেন বলিউডের ধাঁচে প্রমোশনের স্ট্র্যাটেজি খুঁজছে টলিউড। শাহরুখের সিনেমায় সলমনের প্রমোশন যেমন দেখা গেছিল কয়েক মাস আগে। কিন্তু লোকেদের মন্দ কথায় কান দিতে চান না দেব বা সৃজিত কেউই। দিনের শেষে একটাই বার্তা হ্যাশট্যাগ বাংলা সিনেমার পাশে দাঁড়ান।

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...