Tuesday, May 12, 2026

অভিষেকের বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের কু.ৎসার ক.ড়া জবাব দিলেন কুণাল 

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের কুৎসার কড়া জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আইনসম্মতভাবে বিদেশ গিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গিয়েছেন চোখের চিকিৎসা করাতে। নিছক চোখের পাওয়ার দেখাতে যাচ্ছেন না তিনি। ভয়ঙ্কর দুর্ঘটনায় তাঁর চোখের মণির ধারণক্ষমতা চুরমার হয়ে গিয়েছিল। কলকাতা থেকে শুরু হয়েছিল একের পর এক অস্ত্রোপচার। কিন্তু সম্পূর্ণ সুস্থতা পাননি তিনি। এখন তাঁর চিকিৎসাপ্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞরা। লজ্জার কথা, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে চলছে বিরোধীদের কুৎসিত, কুরুচিকর আক্রমণ। কুৎসাকারীদের বাড়ির কেউ কি কখনও অসুস্থ হননি?

 

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশযাত্রা নিয়ে তাঁর আইনজীবী সঞ্জয় বসুও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিকিৎসার প্রয়োজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশযাত্রা। তাঁর বিদেশযাত্রার অধিকারে কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না- এটি তাঁর মৌলিক অধিকার। প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েই তিনি রওনা হয়েছেন। এর আগেও চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে অনেকবারই বিদেশ গিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময়ে তাঁর বিদেশযাত্রার অধিকার স্বীকার করে নিয়েছে। এরপরেও কোনও বিশেষ উদ্দেশে কোনও অসত্য খবর বা গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

 

 

 

 

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...