Wednesday, May 20, 2026

মণিপুর নিয়ে অস্বস্তি বাড়ছে কেন্দ্রের, বাধ্য হয়ে শীর্ষ আদালতে কড়া হলফনামা

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষার কথা শুধুই যে প্রহসন তা দেশের মানুষের কাছে প্রমাণিত। মণিপুরে (Manipur) দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় দেশের সব প্রান্তে মোদি বিরোধিতা চরমে উঠেছে। এত বড় ঘটনার পরেও ৭৪ দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী (PM of India)। নীরবতা পালন করছিলেন অমিত শাহ – জে পি নাড্ডারা। যখন সারা দেশ ছি ছি করছে তখন কিছুটা দায় বাঁচাতে আর নিজের অস্বস্তি কাটাতে মুখ খুলেছেন নরেন্দ্র মোদি। আগেই এই ঘটনায় কেন্দ্রকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এমনকি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আদালত নিজেই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এবার মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তি ঢাকতে সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া হলফনামা দিল কেন্দ্র। নারী নির্যাতনের ক্ষেত্রে দোষীদের কোনও রকমের রেয়াত করা হবে না বলে বিজেপি সরকার (BJP Government) জানিয়েছে।

উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ কিংবা মণিপুর, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অশান্ত মণিপুরে একের পর এক উত্তপ্ত পরিস্থিতির খবর আসা সত্ত্বেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনও পদক্ষেপ করেননি। যেখানে বাংলায় সামান্য ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে আসে সেখানে মণিপুরে এত কিছুর পরও ঠুঁটো জগন্নাথ কেন্দ্রীয় মানবাধিকার কমিশন থেকে নারী সুরক্ষা কমিশন। এরপর বৃহস্পতিবার মণিপুর নিয়ে এক মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েছে, মহিলাদের উপর কোনওরকম অত্যাচারই বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা হলফনামা দিয়ে জানিয়েছেন, “আমরা এই ধরনের অপরাধকে নির্মম বলে মনে করি। এটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার, ঠিক ততটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আমরা চায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে সমাজে ইতিবাচক বার্তা যায়।”

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...