Sunday, May 17, 2026

মায়ামিতে যোগ দিয়ে সতীর্থদের বিশেষ উপহার মেসির

Date:

Share post:

পিএসজি ছেড়ে সদ‍্য যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। ইতিমধ্যে খেলে ফেলেছেন দুটি ম‍্যাচও। করেছেন তিনটি গোলও। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। জানা যাচ্ছে, নতুন ক্লাবে গিয়ে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি। এমনটাই জানালেন ইন্টার মায়ামির ফুটবলার ডিআন্দ্রে ইয়েডলিন।

জানা যাচ্ছে, নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ক্লাবের সতীর্থদের বিশেষ ভাবে তৈরি হেডফোন উপহার দিয়েছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক। ইন্টার মায়ামির জার্সির রঙ গোলাপী এবং কালো রং-এর হেডফোনে ছাপা রয়েছে ক্লাবের লোগো। সেই হেডফোন ব‍্যবহার করতে দেখা যায় ইয়েডলিনকে। তা থেকেই জানাজানি গোটা বিষয়টি।

এই নিয়ে ইয়েডলিন বলেন, “দলের সবাইকে এই হেডফোন মেসি দিয়েছে। বলতে পারব না কিনে এনেছে না তৈরি করিয়েছে। তবে প্রথম ম্যাচ খেলার আগেই মেসি সবাইকে এই হেডফোন দিয়েছে।”

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনার সতীর্থদের সোনায় মোড়া আইফোন উপহার দিয়েছিলেন মেসি। প্রতিটি ফোনে বিশ্বকাপ ট্রফির ছবি, আর্জেন্তিনার ফুটবল সংস্থার লোগো, কাতার বিশ্বকাপের লোগো এবং উপহার প্রাপকের জার্সি নম্বর খোদাই করা ছিল।

আরও পড়ুন:জয়ে ফিরল মোহনবাগান, সিএফসিকে হারাল ৪-১ গোলে, জোড়া গোল সুহেল ভাট এবং এংসন সিং-এর

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...