Friday, March 20, 2026

ইসরোর মুকুটে নয়া পালক, ৭ কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দিল রকেট!

Date:

Share post:

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সফল উৎক্ষেপনের পর থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও সমস্যা ধরা পড়েনি। এবার ISRO এর মুকুটে নয়া পালক। আজ রবিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre) থেকে সিঙ্গাপুরের ৭ টি কৃত্রিম উপগ্রহ (artificial satellite) নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দিল PSLV C56 রকেট।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এই কৃত্রিম উপগ্রহ ১ মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। নিরক্ষীয় কক্ষপথের কাছাকাছি ৫৩৫ কিমি উচ্চতায় ও ৫ ডিগ্রি বাঁকে নামানো হবে। এই DS-SAR উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এবং ST ইঞ্জিনিয়ারিং-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৬টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে পাড়ি দেয় PSLV C56। এই উপগ্রহ থেকে পাওয়া ছবিগুলি স্মার্টসিটি, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা পরিষেবায় যুক্তসংস্থা ST ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হবে। অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে DS-SAR স্যাটেলাইটটি তৈরি করেছে ইজরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ।

 

 

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...