Sunday, May 17, 2026

মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে তীব্র আ.ক্রমণ করে টুইট তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

মণিপুর (Manipur) নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, সন্ধেয় নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেন মমতা। সেখানেই নাম না করে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

দুদিনের মণিপুর সফর সেরে রবিবারেই ফেরেন INDIA- জোটের প্রতিনিধিরা। দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। সাংবাদিকদের সুস্মিতা জানান, মণিপুরের মানুষ মোদির মৌনতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরেই টুইটে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন,

“মণিপুর থেকে হৃদয় বিদারক পরিস্থিতি শুনে আমি গভীরভাবে ব্যথিত। মানুষের জীবন নিয়ে কখনই ঘৃণার, যন্ত্রণার পরীক্ষা করা উচিত নয়। তবুও, ক্ষমতায় যারা আছে, তারা নীরবতা। INDIA মানবতার মাধ্যমে ক্ষত সারিয়ে মানবতার শিখা জ্বালাবে। আমি মণিপুরের সাহসী ভাই ও বোনদের মানবতার স্বার্থে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি। সম্পূর্ণ সমর্থন এবং সমবেদনা প্রকাশ করছি।“

প্রথম থেকে মণিপুরের হিংসা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নারী নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। প্রথমেই হিংসা দীর্ণ মণিপুরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। পরে INDIA- জোটের মুখ্যমন্ত্রীদের সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেন মমতা। নিজেও যেতে চান মণিপুরে। কিন্তু এতজন মুখ্যমন্ত্রী একসঙ্গে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গ ওঠে। এর পরেই যায় INDIA-জোটের প্রতিনিধিদল। তাঁদের ফেরার পরেই মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রবল উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ফের পাকিস্তানে ভয়াবহ বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...