Saturday, May 16, 2026

মহারাষ্ট্রের থানেতে ক্রেন ভেঙে মৃ.ত্যু ১৬ জন শ্রমিকের

Date:

Share post:

এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে ভেঙে পড়ল ক্রেন। মর্মান্তিকভাবে প্রাণ গেল অন্তত ১৬ জন শ্রমিকের। মঙ্গলবার ভোর রাতে মহারাষ্ট্রের থানেতে একটি নির্মাণস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। ক্রেন ভেঙে পড়ে আহতও হয়েছেন বেশ কয়েক জন। ধ্বংসাবশেষের নীচে এখনও কেউ কেউ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।চলছে উদ্ধার কাজ।

আরও পড়ুনঃসফরের রিপোর্ট নিয়ে আলোচনা বৈঠকে, সংসদেও মণিপুরের পাশে ‘ইন্ডিয়া’

মহারাষ্ট্রের থানের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল।ভোরবেলা সেখানে কাজ করছিলেন বহু শ্রমিকও। আচমকাই উপর থেকে তাঁদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নীচে চাপা পড়ে যান অনেকে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তিন জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভিতর এখনও অন্তত পাঁচ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলাকালীন রাতে কর্মীরা একটি বিশেষ ধরনের ক্রেন মেশিন চালাচ্ছিলেন। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নীচে ভিত গঠনেও কাজে লাগে এই যন্ত্র। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ।

এদিকে, ভোরবেলায় নির্মানকাজ শুরু করেছিলেন শ্রমিকরা।আচমকাই তাঁদের ওপর ভেঙে পড়ে ক্রেনটি। এরফলে মৃত্যু হয় বহু শ্রমিকের। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং দমকল। জোরকদমে তারা উদ্ধারকাজ চালাচ্ছে।

 

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...