Sunday, May 17, 2026

ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী, মণিপুর নিয়ে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় INDIA জোট

Date:

Share post:

আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন INDIA জোটের প্রতিনিধিরা।

অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি চোখে দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী, সুস্মিতা দেবরা। রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিলেই তাঁরা রাইসিনা হিলে গিয়ে মণিপুর ইস্যু নিয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, INDIA জোটের তরফে সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, বিরোধীদের এক প্রতিনিধি দল মণিপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুক। সেই প্রস্তাব মেনে ১৬ দলের মোট ২০ জন প্রতিনিধি গত সপ্তাহান্তে মণিপুর যান। চূড়াচাঁদপুর এলাকার শরণার্থী শিবির ঘুরে দেখে, আশ্রিতদের সঙ্গে কথা বলে সেখানকার রাজ্যপালকে স্মারকলিপি তুলে দেওয়া হয়।এবার তাঁরা চাইছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে।

আরও পড়ুন:ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে ফের বাড়ছে কো.ভিড উদ্বেগ! বর্ধমানে ২ আক্রান্তের মৃ.ত্যু

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...