Friday, June 26, 2026

মণিপুরে প্রতিনিধি পাঠান: রাষ্ট্রপতিকে আর্জি সুস্মিতার, স্মারকলিপি জমা I.N.D.I.A জোটের

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি মেনেই মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছে স্মারকলিপি জমা দিলেন INDIA জোটের প্রতিনিধিরা। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ রাষ্ট্রপতির হাতে স্মারকলিপি তুলে দেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev) রাষ্ট্রপতিকে মণিপুরে প্রতিনিধি পাঠানোর আর্জি জানান।

সুস্মিতা বলেন, মণিপুর থেকে রাজ্যসভায় নির্বাচিত রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুই সম্প্রদায়ের দুই মহিলা সাংসদকে মণিপুরে পাঠানো হোক। সেখানে নারীদের উপর যে মারাত্মক নির্যাতন হচ্ছে তা জাতীয় ট্র্যাজেডি। এই পরিস্থিতিতে এইটুকু প্রত্যাশা রয়েছে। প্রতিনিধি দলে সুস্মিতা দেব, অধীর চৌধুরী ছাড়াও ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শরদ পাওয়ার, ডাঃ ফারুক আবদুল্লাহ, রাজীব রঞ্জন, সঞ্জয় সিং, কানিমোঝি, সঞ্জয় রাউত, রামগোপাল যাদব-সহ অন্যান্যরা।

 

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...