Saturday, May 16, 2026

Entertainment: ১৪ বছরের বড় হিরো কিনা অনন্যা পাণ্ডের ‘ড্রিম গার্ল’ !

Date:

Share post:

বলিউডে (Bollywood)নিজের জায়গা পাকা করতে একের পর এক হিট ছবি নিজের নামের সঙ্গে জুড়ে ফেলেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Pandey)। এবার তিনি আয়ুষ্মান খুরানার আইকনিক ড্রিম গার্ল -২ এর (Dream Girl 2) নায়িকা। ১৪ বছরের বড় নায়কের সঙ্গে কতটা রোম্যান্স করলেন ভিকি ডোনারের অনস্ক্রিন প্রেমিকা? ট্রেলারে অবশ্য খুব বেশি সময়ের জন্য পাওয়া গেল না অনন্যাকে। বরং আয়ুষ্মানের (Ayushman Khurrana) ‘পূজা’ লুকই দর্শক মনে ঝড় তুলল। তবে এটা ঠিক যে অনন্যা পাণ্ডেকে মোটেও আয়ুষ্মান খুরানার পাশে বেমানান লাগল না।

অনন্যার থেকে প্রায় ১৪ বছরের বড় আয়ুষ্মান। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই নতুন জুটির লুক। কিন্তু নায়ক নায়িকার এত বয়সের ফারাক দর্শক মানবেন? অনন্যা পাণ্ডে এই প্রসঙ্গে জানান, আমার মনে হয় না এটা বর্তমানে তেমন কোনও সমস্যা। বয়সের ব্যবধান সব সময়ই ছিল। দর্শক বয়স নিয়ে ভাবেন না, যখন ছবি দেখতে আসেন। অক্ষয় কুমার, সলমন খানের ছবিতেও এমন অনেক অভিনেত্রীকে দেখা গিয়েছে যাঁদের বয়স নায়কের হাফ। জুটিকে দর্শকের কতটা মনে ধরল উত্তর মিলবে এই মাসের শেষেই।

 

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...