Tuesday, May 26, 2026

সাতসকালে SSC অফিসের বাইরে চাকরীপ্রার্থীদের বিক্ষো*ভ

Date:

Share post:

সাতসকালে এসএসসি দফতরের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা।বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সল্টলেকে। বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের।

আরও পড়ুনঃ রামরাজাতলা স্টেশনে যাত্রী বি.ক্ষোভ,তিন ঘণ্টা থমকে ট্রেন চলাচল

বৃহস্পতিবার সকাল সল্টলেক আচার্য সদনের সামনে জড়ো হন আপার প্রাইমারি ও এসএলএসটি চাকরি প্রার্থীরা। থালা হাতে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি ছিল, প্রকাশ করতে হবে প্যানেল। এই বিক্ষোভকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরানোর প্রক্রিয়া শুরু করে। তখনই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। পরবর্তীতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


প্রসঙ্গত, বুধবার সকালে চাকরীপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল কিড স্ট্রিট। রাজ্যের অশান্তি থেকে মণিপুর, সব ইস্যুই উঠছে বিধানসভায়। কিন্তু কেউ তুলছে না চাকরি প্রার্থীদের প্রসঙ্গ। এই অভিযোগ তুলেই বুধবার সকালে কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের গেটে বসে পড়েন ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় কেউ নিয়োগে জটিলতার প্রসঙ্গ তুলছে না।

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...