Friday, June 26, 2026

স্বাধীনতা দিবসের আগেই ভাঙড় আসছে কলকাতা পুলিশের অধীনে

Date:

Share post:

জেলা দক্ষিণ ২৪ পরগনা। পুরোটাই গ্রামাঞ্চল অর্থাৎ পঞ্চায়েত এলাকা। দুটি থানা। খুব স্বাভাবিকভাবেই ভাঙড়ের আইন-শৃঙ্খলা দেখভালের দায়িত্বে আছে রাজ্য পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অধীনে দুটি থানা, ভাঙড় ও কাশীপুর। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙড় এবার আসছে কলকাতা পুলিশের অধীনে। যা নিয়ে প্রশাসনিক মহলে চূড়ান্ত তৎপরতা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভাঙড় চলে আসছে লালবাজারের আওতায়। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা পুলিশের মানচিত্রে ঠাঁই পাবে ভাঙড়। লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ সাতসকালে SSC অফিসের বাইরে চাকরীপ্রার্থীদের বিক্ষো*ভ

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ভাঙড়ের জন্য নতুন কোনও ডিভিশন তৈরি করা হচ্ছে না। আপাতত ইস্ট ডিভিশনের অধীনেই কাজ শুরু করবে ভাঙড়। বর্তমানে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনে সার্ভে পার্ক, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, আনন্দপুর, প্রগতি ময়দান, কেএলসি – এই ছ’টি থানা রয়েছে। ভাঙড়, কাশীপুর থানা এতে যুক্ত হলে থানার সংখ্যা বেড়ে হবে ১১। কারণ, বর্তমান কেএলসি, ভাঙড় এবং কাশীপুর থানাকে ভেঙে নতুন তিনটি নতুন থানা গঠনের প্রস্তাব গিয়েছে নবান্নে।

ইতিমধ্যেই ভাঙড় অধিগ্রহণ নিয়ে ইস্ট ডিভিশনে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে ভাঙড়ের এলাকা অধিগ্রহণের জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অধিগৃহীত ভাঙড়ে যে সব পুলিশ কর্মী ও অফিসারকে বদলি করা হবে সেই তালিকা চূড়ান্ত করার কাজ চলছে লালবাজারে সেন্ট্রাল রিজার্ভ অফিসে।

অন্যদিকে, ডিসি (ট্রাফিক সাউথ) এর অধীনে ভাঙড়ের জন্য আপাতত একটি নতুন ট্রাফিক গার্ড গড়তে চলেছে কলকাতা পুলিশ। এই নতুন ট্রাফিক গার্ডের জন্য জমি দেখা হয়েছে বানতলা লেদার কমপ্লেক্সের পাশে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...