Friday, June 26, 2026

২৪ ঘণ্টায় দু’বার, বৃহস্পতিবার কাকভোরে ফের কেঁপে উঠল আন্দামান

Date:

Share post:

২৪ ঘণ্টায় পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তরফে জানা গিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪.৩। ভূগর্ভ থেকে ৬১ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল। শেষ পাওয়া খবরে জানা গেছে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ ফের ভূমি*কম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

এই নিয়ে গত ছয় দিনে পর পর তিন বার ভূমিকম্প হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। বুধবার ভোর ৫টা ৪০মিনিট নাগাদ দ্বিতীয় বার কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫। ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল বলে এনসিএস জানিয়েছে।


তার আগে শুক্রবার রাত ১টা নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮।এক সপ্তাহের মধ্যে বার বার ভূমিকম্পের কারণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...