Wednesday, June 24, 2026

ফের ভূমি*কম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

Date:

Share post:

সাতসকালে ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এখনও এই ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃতীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছাড়েচন বহু মানুষ। বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে কাকভোরে ভূমিকম্পের জেরে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প বেশ কিছুক্ষণ অনুভূত হওয়ায় তাঁরা প্রাণভয়ে ঘর ছাড়েন। চারিদিকে সমুদ্রবেষ্টিত হওয়ায় সুনামির আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। যদিও এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত গত মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলতি বছরে এই নিয়ে পাঁচবার ভূমিকম্পে কাঁপল এই দ্বীপটি। বারে বারে এই কম্পনের জেরে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...