Wednesday, June 24, 2026

মণিপুর নিয়ে মোদিকে চাপে রাখতে আজই রাষ্ট্রপতির সাক্ষাতে INDIA জোট

Date:

Share post:

আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই মোদিকে ঘরে-বাইরে চাপে রাখতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন INDIA জোটের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃমণিপুর ইস্যুতে মুখ খুলবেন মোদি, আলোচনা এড়াতে অধিবেশনের শেষলগ্নে সময়

মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মঙ্গলবার বিরোধী জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চান। সেই আবেদন মেনেই রাষ্ট্রপতি বুধবার সময় দেন INDIA জোটের প্রতিনিধিদের। আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন INDIA জোটের প্রতিনিধিরা। তাঁরা মূলত মণিপুরের হিংসা, সম্প্রতিই হরিয়ানায় অশান্তি ও সংসদের কার্যাবলী সঠিকভাবে না হওয়া নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন। গত সপ্তাহেই হিংসা বিধ্বস্ত মণিপুরে INDIA জোটের যে ২১ সাংসদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাঁরাই আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবেন।

প্রসঙ্গত, লোকসভায় বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলগুলি মণিপুর ইস্যু নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গত ২৬ জুলাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও বিআরএস সাংসদ নাগেশ্বর রাও কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার ওম বিড়লা। পাশাপাশি তিনি
জানান, আগামী ৮ আগস্ট এই অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। ১০ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...