Thursday, May 14, 2026

সদ্যমৃ*ত ১০ বছরের সন্তানের চক্ষুদান করলেন বাবা-মা!

Date:

Share post:

মহানগরীতে ফের অঙ্গদানের নজির। স্ক্রাব টাইফাসে (Scrub typhus)আক্রান্ত হয়ে ১০ বছরের হার্দিক রায়ের (Hardik Roy) মৃত্যু হয়েছিল। তারপরেই মা বাবা ছেলের অঙ্গদানের সিদ্ধান্ত নেন। বলছেন অনুপ্রেরণার কারণ শিশুপুত্র নিজেই। অন্তত অন্যের দৃষ্টিতেই বেঁচে থাকবে ছেলে- এই আশা নিয়ে কলকাতার হাসপাতালে চক্ষুদান করা হল। আর তাতেই দৃষ্টিশক্তি ফিরে পেল আরও দু’টি ছোট ছোট ছেলেমেয়ে। সেই কিশোরীর বাড়ি মালদহের বৈষ্ণবনগরে এবং আর এক ছোট্ট ছেলের বাড়ি বীরভূমের পাড়ুইয়ে।

মালদহের বৈষ্ণবনগরের ১৪ বছরের এক কিশোরী গতবছর মৌমাছির কামড় খেয়ে দৃষ্টি শক্তি হারায়। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে (Regional Institute of Ophthalmology) হার্দিকের একটি কর্নিয়া প্রতিস্থাপিত হয় এবং তা ক্লাস সেভেনের ছাত্রীর দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল। বীরভূমের পাড়ুইয়ের ক্লাস ফোরের এক ছাত্র গত বছরের মার্চ মাসে পেনসিল ব্যাটারি নিয়ে খেলার সময়ে ব্যাটারি ফেটে গুরুতর জখম হয় তার বাঁ চোখ। হাসপাতাল সূত্রের খবর, তারই চোখে হার্দিকের দ্বিতীয় কর্নিয়া প্রতিস্থাপিত হয়েছে।

 

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...