Sunday, May 10, 2026

১ সেপ্টেম্বর থেকে ফের শুরু দুয়ারে সরকার! বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার শিবির। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে সপ্তম দুয়ারে সরকার প্রকল্প। এরপর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নবান্ন। সবচেয়ে বড় খবর, এবারের দুয়ারে সরকার প্রকল্পে দুটি নতুন স্কিম আনা হচ্ছে। এর মধ্যে একটি প্রবীণদের জন্য পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা এবং অপরটি পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ।

বিজ্ঞপ্তিতে জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ড এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এছাড়াও কন্যাশ্রী, সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের সহ প্রবীণদের জন্য পেনশন ও পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ মতো ৩৫টি সরকারি প্রকল্প। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

দুয়ারে সরকার নিয়ে অনেক আগে থেকেই কন্ট্রোল রুম চালু আছে রাজ্য সরকারের। ১৮০০৩৪৫১৮৭ (1800345187) এই নম্বরে ফোন করে দুয়ারে সরকার সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে পারবেন আবেদনকারীরা। অভিযোগও জানানো যাবে এই নম্বরে। একইসঙ্গে এই হেল্পলাইন নম্বর থেকে গাইড করা হবে কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলতে পারে তা নিয়েও।

 

 

 

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...