Sunday, April 26, 2026

ফুরফুরা শরীফের উন্নয়নে নজর রাজ্যের! বরাদ্দ রেকর্ড অর্থ

Date:

Share post:

হুগলির (Hoogly) ফুরফুরা শরীফ (Furfura Shariff) সহ রাজ্যের ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ফুরফুরার উন্নয়নে মোট ৬২ লক্ষ ৮৯ হাজার ৪৯২ টাকা বরাদ্দ করা হয়েছে। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের মাধ্যমে ওই অর্থ খরচ করা হবে। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে (Assembly Session) ফিরহাদ হাকিম একথা বলেন। এছাড়াও বিভিন্ন তারাপিঠ সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করে উন্নয়নের কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

এদিন ফুরফুরা শরিফের পিরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) প্রশ্ন তোলেন, ফুরফুরা উন্নয়ন পর্ষদের অফিস কোথায়? জবাবে ফিরহাদ বলেন, এখনও কোনও অফিস আমরা পাইনি। ওখানে একটা পরিত্যক্ত জায়গা পাওয়া গিয়েছে। সেখানেই অফিস হবে। ফুরফুরা শরিফের গেটের পাশে যে জমি রয়েছে সেখানেই অফিস, মুসাফিরখানা হবে। আপাতত শ্রীরামপুরে মহকুমা শাসকের অফিস থেকে কাজ চলবে।

পাশাপাশি এদিন রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী বছরেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। মোট ১৪৩ কোটি টাকা খরচ করে রাজ্য এই মন্দির নির্মাণ করছে বলেও জানান মন্ত্রী ফিরহাদ।

 

 

Related articles

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...