Wednesday, March 25, 2026

বেহালার দু.র্ঘটনায় ছাত্রের মৃ.ত্যুর ঘটনায় রিপোর্ট নবান্ন-স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

আজ, শুক্রবার সাতসকালে বেহালার ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হয়েছে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার। বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ওই পড়ুয়াকে পিষে দেয় পুরসভার একটি মাটি বোঝাই লরি। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালা চৌরাস্তা। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পর্যন্ত ছুঁড়তে হয় পুলিশকে। ঘাতক লরির চালককে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। স্কুল শিক্ষা দফতরের তরফেও রিপোর্ট চাওয়া হয়েছে।

এদিন ভোর সাড়ে ৬ টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্কুল পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ চলে বেহালা চৌরাস্তা ডায়মন্ড হারবার রোডে। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানেও। গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি বাচ্চাটির বাবা। আপাতত পিজি ট্রমা কেয়ারে চিকিৎসাধীন তিনি। আজই হবে অস্ত্রোপচার।

এই ঘটনায় বেহালা চৌরাস্তায় ট্র্যাফিক পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুলের সামনে পথ নিরাপত্তা একেবারেই পর্যাপ্ত নয়। বারবার বলেও পুলিশের হেলদোল নেই। কান্নায় ভেঙে পড়েন প্রধান শিক্ষক।

 

 

 

 

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...