Thursday, May 14, 2026

অ.শান্তি থামছে না! মণিপুরে খু.ন পুলিশ আধিকারিক, একাধিক থানায় হা.মলা উন্মত্ত জনতার

Date:

Share post:

দীর্ঘ ৩ মাস কেটে গেলেও নতুন করে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। বৃহস্পতিবার থেকে মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে হামলার ঘটনা। ইম্ফল (Imphal) পশ্চিম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি বিষ্ণুপুরের (Bishnupur) নারানসেইনায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদর দফতরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ লুঠ করে চম্পট দিয়েছে উন্মত্ত জনতা। লুঠ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একে-৪৭ এর পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে খবর। সেই সঙ্গে ১৯ হাজার রাউন্ড কার্তুজও লুঠ করেছে হামলাকারীরা। ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুঠ হওয়ায় রাজ্যের পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

মণিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলার সেঞ্জাম চিরাংয়ে পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। এদিন দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক পুলিশ আধিকারিক। গুরুতর জখম হন আরও এক ভিলেজ পুলিশ কর্মী। সেঞ্জাম চিরাংয়ের পাশাপাশি কোউটুক, হারাওথেলেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। দু’পক্ষের মধ্যে গুলি যুদ্ধে বেশ কয়েকজন আহত হন বলে খবর।

তবে শুক্রবার রাতের হামলার পিছনে অস্ত্র ছিনতাই আসল উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে মণিপুর পুলিশ ও অসম রাইফেলসের অস্ত্রাগার লুঠ হয়েছে। তিন হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র লুঠ করা হয়।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...