Tuesday, June 2, 2026

বাংলায় প্রথম ‘সিনেবট’ ক্যামেরায় শুটিং, বিনোদনে বিপ্লব জিৎ- রুক্মিণীর

Date:

Share post:

টলিউডের সুপারস্টার জিৎ এবং দেবের (Jeet & Dev) বান্ধবী রুক্মিণীর নতুন ছবি ‘বুমেরাং’- এর (Boomerang) শুটিং শুরু হয়েছে। জিতের প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুণ্ডু (Souvik Kundu) কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে এই ছবির পরিচালনা করছেন। আর যেহেতু চিত্রনাট্য অনুযায়ী ছবিতে বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল শট থাকবে তাই এই প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হল নয়া প্রযুক্তির, এল সিনেবট ক্যামেরা (Cinebot Camera)। বলিউডে ‘ধুম’ সিরিজ়ে ব্যবহৃত ক্যামেরা দিয়ে শুটিং হল বাংলা সিনেমায় (Bengali Movie)।

সাম্প্রতিক কালে বাংলা সিনেমায় হাল বদলে দিয়েছেন সুপারস্টার দেব এবং জিৎ। কনসেপ্ট থেকে শুরু করে সিনেমার নানা দৃশ্য শুটিং-এর ক্ষেত্রে একাধিক বৈপ্লবিক পরিবর্তন আনছে এই দুই হিরোর প্রযোজনা সংস্থা। এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল এবার সেটাই বাংলা সিনেমা ‘বুমেরাং’-এ চলে এল। এখানেই শেষ নয়। সাধারণত ছবিতে স্টান্টের জন্য যে বাইক ব্যবহৃত হয় তা এই ছবিতে থাকছে না। এখানে একটি বিশেষ মোটরবাইক তৈরি করেছে ইউনিট, যাকে ‘ফিউচারিস্টিক বাইক’ বলেই উল্লেখ করা হচ্ছে। প্রযোজনা সংস্থার দাবি, এই প্রথম কোনও বাংলায় এই প্রথম কোনও ছবিতে এই উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। জিৎ বলছেন, সিনেবট প্রযুক্তি এবং ফিউচারিস্টিক বাইকের এই নতুন অভিজ্ঞতা দর্শকদের পছন্দ হবে।


 

 

 

 

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...