Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) একেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার, তারপর ওপর শাস্তি। মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেল ভারতীয় দল। শাস্তি হিসাবে হার্দিকদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। একই কারণে শাস্তি ওয়েস্ট ইন্ডিজকেও।

২) ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা লিগের ম্যাচে নামতে হচ্ছে মোহনবাগানকে। শনিবার বিকেলে নিজেদের মাঠে বাগান ব্রিগেডের প্রতিপক্ষ ময়দানের জায়ান্ট কিলার ইউনাইটেড স্পোর্টস।

৩) সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান, তাই আগামী মাসে থাইল্যান্ডে কিংস কাপে খেলতে চান না সুনীল ছেত্রী। জাতীয় কোচ ইগর স্টিমাচের কাছে ভারত অধিনায়ক অনুরোধ করেছেন, তাঁকে যেন থাইল্যান্ডগামী ভারতীয় দলে না রাখা হয়।

৪) অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু। শুক্রবার তিনি হারলেন আমেরিকার বেওয়েন ঝাংয়ের কাছে। ম‍্যাচের ফলাফল ১২-২১, ১৭-২১। ৩৯ মিনিটের লড়াইয়ে হেরেছেন সিন্ধু। বিদায় নিয়েছেন কিদম্বি শ্রীকান্তও।

৫) অপরাধমূলক মানহানির অভিযোগে কুস্তিগির বজরং পুনিয়াকে সমন পাঠাল দিল্লির এক আদালত। কুস্তি কোচ নরেশ দাহিয়া তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আগামী ৬ সেপ্টেম্বর বজরংকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:এই প্রথম টেলিভিশনের থেকে ডিজিটাল সম্প্রচার স্বত্বের দর বেশি রাখল বিসিসিআই !

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...