Friday, June 26, 2026

এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, সুপ্রিম কোর্টে গেল রাজ্য!

Date:

Share post:

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) নিজের ক্ষমতার অপপ্রয়োগ করছেন বলে একাধিকবার অভিযোগ উঠেছে। সাংবিধানিক কাজকর্মের পরিসীমা ছাড়িয়ে রাজ্য সরকারের কাজে অকারণে নাক গলাচ্ছেন রাজ্যপাল (Governor) বলে বারবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে। সিভি আনন্দ বোস যে বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সেটা তাঁর সাম্প্রতিক কিছু কর্মকান্ডে বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ফের চওড়া হল রাজ্য ও রাজ্যপাল (State Government v/s Governor) সংঘাত। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বারবার রাজ্যে শিক্ষা দফতরের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। নিয়ম বহির্ভূতভাবে তিনি উপাচার্য নিয়োগ এবং বহিষ্কার করছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বারবার অভিযোগ করেছেন, রাজ্যের সঙ্গেই আলাপ আলোচনা না করেই উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।শুক্রবার রাতে একটি টুইটও করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি নাম না করে রাজ্যপালকে ‘ভাজপাচার্য’ বলে কটাক্ষ করেন। রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার এবং এক্তিয়ার বহির্ভূত কাজ নিয়ে সরকারের তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলার রায় অনেকাংশেই রাজ্যপালের পক্ষে গিয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত প্রকাশ করেছিলেন। এর পরই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন গৃহীত হয়েছে। দেশের শীর্ষ আদালত এই নিয়ে কী বলে এখন সেটাই দেখার।


 

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...