Friday, May 15, 2026

কাশ্মীরে ফের গু.লির লড়াই! জ.ঙ্গি সংঘ.র্ষে শহিদ ৩ জওয়ান

Date:

Share post:

ফের রক্তাক্ত ভূস্বর্গ । সন্ত্রাসবাদীদের (Terrorist Activity) সঙ্গে সংঘর্ষে রক্ত ঝরলো সেনা জওয়ানের। কাশ্মীরের কুলগাম জেলায় (Kulgam District,Kashmir) শুক্রবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন জওয়ান। জানা গিয়েছে, কুলগামের হালান জঙ্গলে সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটির সন্ধান পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF ) ও জম্মু-কাশ্মীর (J&K)পুলিশের একটি যৌথবাহিনী। রাতেই ঘিরে ফেলা হয় জঙ্গি ডেরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেতেই কয়েকঘণ্টা ধরে অবিরাম গুলির লড়াই চলে । গুরুতর আহত হন তিন জওয়ান। তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনা বাহিনী। ওই ঘাঁটিতে একাধিক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর।

এদিকে সুপ্রিমকোর্টে গত ২ আগস্ট থেকে জম্মু কাশ্মীরে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি চলছে। এই শুনানিতে বিচার্য হবে ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই। এই পরিস্থিতিতে কাশ্মীরকে ফের উত্তপ্ত করে তুলতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। প্রসঙ্গত, গত এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দু’টি আলাদা জঙ্গি হামলায় ভারতীয় সেনার ১০ জওয়ান শহিদ হন।


 

 

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...