Saturday, April 4, 2026

নির্মীয়মান সেপ.টিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃ.ত দুই শ্রমিক

Date:

Share post:

সিঙ্গুরের রতনপুর গ্রামের (Ratanpur Village, Singur) একটি নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে (Septic tank) কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকাল সাতটা নাগাদ চন্দনা মাইতির বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে কাজ করতে আসেন দুই শ্রমিক। প্রায় মাস দুয়েক আগে তৈরী হওয়া নতুন সেপটিক ট্যাঙ্কের একটি ঢাকনা খুলে প্রথমে ভিতরে নামেন এক শ্রমিক। এরপর দীর্ঘক্ষণ সেই শ্রমিকের কোনও সাড়া শব্দ না পেয়ে দ্বিতীয় শ্রমিকও নিচে নামেন। কিন্তু ভিতরে দুজনেই অচৈতন্য হয়ে পড়েন। এলাকার লোকজন তড়িঘড়ি পুলিশ এবং দমকলে খবর দেন। দমকল কর্মীরা ওই দুই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম গণেশ মান্না(Ganesh Manna),বাড়ি সিঙ্গুরে। অপর জনের নাম সুব্রত দাস(Subrata Das), তাঁর বাড়ি ধনিয়াখালি থানা এলাকায়। চাপঁদানি দমকল বিভাগের ওসি জানান, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সম্ভবত ভিতরে মিথেন বা অন্যান্য গ্যাস তৈরি হয়েছিল, সেই কারনেই এই দূর্ঘটনা ঘটেছে।

 

 

 

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...