Friday, June 26, 2026

বার্লিনে ইতিহাস গড়লেন ভারতের মহিলা তিরন্দাজরা, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার বার্লিনে ইতিহাস লিখলেন ভারতের মহিলা তিরন্দাজরা। প্রথমবার কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিলেন ভারতের মেয়েরা। এরআগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ভারত কখনও সোনা জিততে পারেনি। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এই প্রথম ভারত সোনা জিতেছে। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামী। ফাইনালে ভারতীয় দল ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে। আর এই জয়ের পরই শুভেচ্ছাই ভাসতে থাকেন ভারতীয় মেয়েরা। টুইটারে জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! বার্লিনের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা জেতার জন্য জ্যোতি সুরেখা, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের পরিশ্রম আমাদের গর্বিত করেছে। তোমরা শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হননি, বরং আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছ।”

তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয়রা জিতেছেন ৬টি সোনা,  ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। তবে আগের সব সোনার পদকই ছিল ব্যক্তিগত। এবার দলগত ভাবে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা তিরন্দাজরা।

আরও পড়ুন:কিংস কাপে নেই সুনীল, থাকতে চান স্ত্রীর পাশে

 

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...