Friday, June 26, 2026

তোষাখানা মামলায় গ্রেফতার ইমরান খান, ৩ বছরের সাজা শোনালো পাক আদালত

Date:

Share post:

আশঙ্কা সত্য হল। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানকে(Imran Khan) গ্রেফতার করল পাক সরকার। তোষাখানা মামলায় পাকিস্তানের(Pakistan ) নিম্ন আদালতে শনিবার প্রথমে দোষী সাব্যস্ত ও পরে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে। আদালতে তরফে এই মামলায় রায় ঘোষণার পরই ইমরানকে গ্রেফতার করেছে পাক পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন থেকে গদিচ্যুত হওয়ার পরই বর্তমান শাহবাজ সরকারের তরফে একের পর এক মামলায় বিপাকে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তোষাখানা মামলা। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন ইমরান। এরমধ্যে বেশ কিছু ঘড়ি ছিল। যেগুলি তিনি দুবাইতে বিক্রি করেছিলেন বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই অভিযোগ ও তদন্ত। এই মামলাতেই শনিবার দোষী সাব্যস্ত হন ইমরান খান। ৭০ বছরের ইমরানকে তিন বছরের জেলের সাজা শোনায় আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পাঁচ বছরের জন্য ইমরানকে রাজনীতিতে অযোগ্য বলে ঘোষণা করেছে আদালত। ফলে পাঁচ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

আদালতের নির্দেশ হাতে আসার পরই ইমরানের বিরুদ্ধে তৎপর হয় পাকিস্তানের পুলিশ বাহিনী। তড়িঘড়ি গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রীকে। পাক মধ্যম সূত্রের খবর, কোনরকম অশান্তি এড়াতে ইমরানের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত রকম যান চলাচল। বাড়ির চত্বরে কোনরকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে ইমরানকে গ্রেফতারের পর কোনরকম অশান্তি সামাল দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাহবাজ সরকার।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...