Sunday, April 26, 2026

অ্যান্টিবা.য়োটিকের ডোজ শেষ, আগামী সপ্তাহেই বাড়ি যেতে পারেন বুদ্ধদেব!

Date:

Share post:

কিছুটা আছন্নভাবে কাটতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার আর্জি জানাতে শুরু করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhatterjee)। তাঁর দেহে সংক্রমণের মাত্রা কমেছে। তাহলে কবে ছাড়া হতে পারে তাঁকে? শনিবার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, আগামী সপ্তাহেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাড়া হতে পারে। এদিন, তাঁর অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হয়েছে। আগামী ২ দিন বুদ্ধদেব কেমন থাকেন- তার উপর তাঁর ছুটি নির্ভর করছে।

বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন উডল্যান্ডস হাসপাতালের (Hospital) সিইও রুপালি বসু (Rupali Basu)। তিনি জানান, আগের থেকে ভালো আছে বুদ্ধদেব। তাঁকে মুখ দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে সড়গড় না হওয়া পর্যন্ত বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হবে না। তাঁকে বাড়ি পাঠানোর পরেও পেশাদার স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শুশ্রূষা জারি থাকবে। সেক্ষেত্রে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাঁকে বাড়ি গিয়ে ফিজিওথেরাপি-সহ অন্যান্য পরিষেবা দেবেন বলে জানান রুপালি। হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় সংক্রমণের মাত্রা আর না বাড়লে বুধবার নাগাদ বাড়ি যেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বিজেপি সাংসদদের দু’বছরের জেল, খারিজের পথে লোকসভার সদস্য পদ

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...