Thursday, May 14, 2026

বিক্ষো*ভে আটকে বন্দে ভারত! পাঁচ ঘণ্টা পর গড়াল ট্রেনের চাকা

Date:

Share post:

ছুটির দিন সাতসকালে বীরভূমের মুরারই স্টেশনে রেল বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।পাঁচঘণ্টা টানা বিক্ষোভের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।দীর্ঘক্ষণ পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।


আরও পড়ুনঃ বীরভূমের মুরারইতে রেল অব.রোধ! আটকে বন্দে ভারত এক্সপ্রেস
‘মুরারই নাগরিক কমিটি’ নামে ওই সংগঠনের অবরোধের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন-সহ কয়েকটি ট্রেন। যার জেরে যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছয়।



করোনা আবহে মুরারই স্টেশনে বেশির ভাগ ট্রেন থামত না। কিন্তু করোনা পরবর্তী সময়েও বহু ট্রেনই ওই স্টেশনে দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এ নিয়ে রবিবার বিক্ষোভ শুরু হয়। রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছয়। কিন্তু তাঁদের সমস্যার সমাধান না হলে অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পর রেলের আশ্বাসে অবরোধ ওঠে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...