Thursday, May 14, 2026

মুর্শিদাবাদের বড়ঞায় যুবতীর মাথা কা*টা অর্ধন*গ্ন দেহ ঘিরে চা*ঞ্চল্য

Date:

Share post:

এক যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার হল।এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞার বিছুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার সূত্রপাত রবিবার সকালে। মাঠ লাগোয়া গ্রামের পুকুরে যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ দেখতে পান স্থানীয়রা। নিমেষে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর বয়স ১৮-২০ বছর। দেহ যখন উদ্ধার করা হয়, সেই সময় তার বুকে ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল। গলা থেকে মাথা আলাদা ছিল। সেই মাথার খোঁজ এখনও পাওয়া যায়নি। জানতে পাওয়া যায়নি যুবতীর পরিচয়ও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা ওই যুবতীকে নৃশংসভাবে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কীভাবে খুন করা হয়েছে ওই যুবতীকে।

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...