Saturday, March 14, 2026

রদবদল বঙ্গ বিজেপি-তে! একাধিক জেলার সভাপতি পদে নতুন মুখ

Date:

Share post:

লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে সংগঠনের বিরাট রদবদল করল রাজ্য বিজেপি। একাধিক জেলার সাংগঠনিক জেলা সভাপতি পদে রদবদল করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার পর আগামী লোকসভা নির্বাচনে যাতে এই রাজ্য থেকে ভাল ফল করতে পারে সেই লক্ষ্যেই এই বদল বলে ধারণা রাজনৈতিক মহলে।পূর্ব মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে বীরভূম একাধিক জেলার জেলা সভাপতি পদে রবদল করল বিজেপি। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, আসানসোল, কাটোয়া, বোলপুর, বীরভূম জেলার জেলা সভাপতি পদে দায়িত্ব গেল নতুন জেলা সভাপতিদের উপর।

তমলুক জেলা বিজেপির জেলা সভাপতি হলেন তাপসী মণ্ডল, কাঁথির জেলা সভাপতি হলেন অরূপ কুমার দাস, ঘাটালের হলেন তন্ময় দাস, ঝাড়গ্রামের হলেন তুফান মাহাতো, মেদিনীপুর জেলা বিজেপির জেলা সভাপতি হলেন তাপস মিশ্র, বাঁকুড়ার হলেন সুনীল রুদ্র মণ্ডল, বিষ্ণুপুরের হলেন অমরনাথ শাখা, পুরুলিয়া জেলার হলেন বিবেক রাঙা।

বর্ধমান এবং বীরভূম জেলার প্রতি বিশেষ নজর রয়েছে বিজেপির। গতবারের লোকসভা নির্বাচনে বর্ধমান জেলা থেকে ভালো ফল করেছিল BJP। তবে বীরভূম জেলায় পঞ্চায়েত নির্বাচনে বাড়তি নজর থাকলেও সেরকম আশানুরূপ ফল করতে পারেনি BJP। এই দুই জেলার জেলা সাংগঠনিক পদেও রদবদল করা হল।
আসানসোল সাংগঠনিক জেলার BJP জেলা সভাপতি হলেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, বর্ধমান জেলার হলেন অভিজিৎ তা, কাটোয়ার জেলা সভাপতি হলেন গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সন্ন্যাসী চরণ মণ্ডল, বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি হলেন ধ্রুব সাহা।

আগামী লোকসভা নির্বাচনে যাতে বিজেপি ভালো ফল করতে পারে, সে ব্যাপারে উদ্যোগী হল বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের ধারণা, একাধিক সাংগঠনিক জেলায় বিজেপির সংগঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের কারণেই এই রদবদল করা হল।

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...