Sunday, May 17, 2026

কলকাতা পুরসভার জনপ্রিয় কাউন্সিলরকে ফোনে প্রাণনা.শের হু.মকি! গ্রেফতার ২

Date:

Share post:

কসবা-আনন্দপুর এলাকার খুব পরিচিত নেতা। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি। অভিযোগের ভিত্তিতে দুই সমাজবিরোধীকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ।

অসমর্থিত সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন কুখ্যাত সোনা পাপ্পু। অন্যজন, হাতকাটা বুদ্ধু। সুশান্ত ঘোষের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁকে এমন হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে অভিযোগ জানান তিনি। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই সমাজবিরোধী সোনা পাপ্পু, হাতকাটা বুদ্ধুকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের মধ্যে কসবা এলাকার ত্রাস সোনা পাপ্পু মূল ষড়যন্ত্রকারী বলে মনে করছেন তৃণমূল কাউন্সিলর। তার ঘনিষ্ঠরাই সুশান্ত ঘোষকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে।এর আগেও একাধিক সমাজবিরোধী কাজকর্মের জন্য
সোনা পাপ্পুকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু প্রতিবারই জেল থেকে বেরিয়ে সমাজবিরোধী কাজকর্মের সঙ্গেই যুক্ত হয়েছে সে। এবার খোদ শাসক দলের দাপুটে কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার হতে হল সোনা পাপ্পুকে।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...