Monday, May 11, 2026

একাধিক রেকর্ড গড়ার দিনে সূর্যকুমারের বি*স্ফোরক মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ে ফিরেছে ভারত। ৪৪ বলে ৮৩ রানের মারকাটারি ইনিংস এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। তার ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজ জেতার আশা আপাতত জিইয়ে রেখেছে ভারত। সূর্য এদিন একাধিক রেকর্ডও গড়েন। যদিও এমন দিনে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে নিজের একদিনের ম্যাচ খেলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। সূর্যকুমার বলেন, সত্যি কথা বলতে আমার কোনও দ্বিধা নেই। আমার একদিনের ম্যাচ খেলার সংখ্যা খুব কম। সেটা মেনে নিতে আমার কোনও লজ্জা নেই। আমরা তো সততার কথা বলি। তাই সত্যিটাই বললাম। আর নিজেকে লক্ষ্য স্থির রেখে আরও উন্নতি করতে হবে। আমি এই ব্যাপারে দলের অধিনায়ক রোহিত এবং আমাদের কোচ রাহুল স্যারের প্রতি কৃতজ্ঞ। তারা বলেছেন, আমার আরও এই ফরম্যাটে খেলতে হবে।
প্রসঙ্গত, এদিন ৮৩ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০২২ ক্যালেন্ডার ইয়ারে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজার রানের গণ্ডি পার করেছেন তিনি। এমনকি টপকে গিয়েছেন শিখর ধাওয়ানকেও। ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ১৭৫৯ রানের মালিক ধাওয়ান। সেখানে মাত্র ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭৮০ রানের অধিকারী হয়ে ধাওয়ানকে টপকে এগিয়ে যান সূর্যকুমার যাদব। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রোহিত ও কে এল রাহুল। আর চতুর্থ স্থানে থাকা ধাওয়ানকে সরিয়ে সেই জায়গায় এখন রাজ করছেন সূর্যকুমার। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে কি জায়গা মিলবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

 

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...