Tuesday, April 7, 2026

হাসতে মানা! যোগী রাজ্যের বিধানসভায় ‘একুশে আইন’

Date:

Share post:

আইনকে প্রতিনিয়ত বুলডোজ করা হচ্ছে যে রাজ্যে, সেই উত্তর প্রদেশ (Utter Pradesh) বিধানসভায় (State Assembly) চালু হচ্ছে ‘একুশে আইন’। জোরে হাসা যাবে না-যোগী রাজ্যের বিধানসভায় চালু হচ্ছে এই আজব নিয়ম।

একনজরে কী কী নিয়ম
• জোরে হাসা যাবে না
• ব্যবহার করা যাবে না মোবাইল ফোন
• ছেঁড়া যাবে না কোনও কাগজপত্র
• যখন কেউ বক্তব্য রাখবেন বা কারও প্রশংসা করবেন তখন তাঁর দিকে আঙুল তোলা যাবে না স্পিকারের দিকে পিছন ফিরে বসা বা দাঁড়ানো যাবে না
• কোনও ধরনের অস্ত্র নিয়ে ঢোকা যাবে না
• লবি চত্বরে দাঁড়িয়ে কথা বলা, জোরে হাসা ও ধূমপান করতে পারবেন না সদস্যরা
• স্পিকারের চেয়ারের দিকে মাথানত করে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে

উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মোহানা (Satish Mohona) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ বিধানসভায় ১৯৫৮ সাল থেকে যে নিয়মবিধি কার্যকর ছিল ২০২৩-এ তা পরিবর্তিত হবে। সোমবার নতুন নিয়মবিধি পেশ করা হয়েছে। বুধবার, এই নিয়ম পাশ হয়। তবে, শুধু এখানেই শেষ নয়, নতুন নিয়মে বিধানসভার প্রত্যেক সদস্যকে স্পিকারের চেয়ারের দিকে মাথানত করে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অধিবেশন কক্ষে ঢোকা ও বেরনোর সময় বা বসা ও ওঠার সময়ও স্পিকারের দিকে পিছন ফিরে দাঁড়ানো যাবে না। চোদ্দোদিন আগে বিধানসভার অধিবেশন ডাকার নিয়ম ছিল, তা কমে সাতদিন করা হচ্ছে। সভাকক্ষ থেকে কোনওরকম বই, নথিপত্রও নেওয়া যাবে না।

বিরোধীদের কটাক্ষ একেবারে একুশে আইন চালু করেছে যোগী সরকার। সেখানে যেভাবে বিজেপি আমলে গণতন্ত্র ভূলুন্ঠিত, সেই ধারাই আইনসভাতেও চালু করতে চাইছে তারা।


 

 

 

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...